চাঁচল এস.ডি.ও অফিসে পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন পত্র জমা দিল হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের তৃণমূল প্রার্থী। শুক্রবার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের পক্ষ থেকে জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল প্রার্থী মর্জিনা খাতুনের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর ২-এর দলীয় কার্যালয় থেকে তৃণমূল কর্মীদের নিয়ে এক র্যালি বেড় হয়। এই র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে চাঁচল এস.ডি.ও অফিসে এসে হাজির হয়। সেখানে নির্বাচন আধিকারিকদের হাতে ওই সকল প্রার্থীরা মনোনয়ন পত্র তুলে দেন বলে জানা গেছে। এদিন এস.ডি.ও অফিসে প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_h2u9zURgiQ